প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর রেজিস্ট্রার ও প্রধান প্রকৌশলীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ২৪৩তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক মস্তাবুর রহমান।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহিদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রেজিস্ট্রার দপ্তর সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং প্রকৌশল দপ্তরের কর্মকর্তা জয়নাল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
পরবর্তীতে ২০২৫ সালের মে মাসে তাঁদের সহায়ী করা হয় নিজ পদে। চাকরির মেয়াদকাল পূর্ণ হওয়ায় যথাক্রমে ২০২৫ সালের ১৮ নভেম্বর সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরকে এবং ৩১ ডিসেম্বর জয়নাল ইসলাম চৌধুরীকে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল তৎকালীন প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. খায়রুল ইসলাম মন্তব্য করেন, “সিন্ডিকেটের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক বহাল থাকা সকল নিয়োগ বাতিল করা হয়েছে। সেই ধারাবাহিকতায় রেজিস্ট্রার ও প্রধান প্রকৌশলীর চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়েছে।”
অন্যদিকে, সদ্য বিদায়ী রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির অব্যাহতির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। নতুন ও সদ্য বিদায়ী কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন