প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটিতে সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে চালক ও যাত্রীদের সচেতন করতে লিফলেট বিতরণ ও পথসভা করেছে নিরাপদ যাত্রা ফাউন্ডেশন। বুধবার (২১ অক্টোবর) দুপুরে জেলা শহরের রিজার্ভ বাজার সিএনজি স্টেশন, লঞ্চঘাট ও পাহাড়িকা বাস কাউন্টারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে সড়কে ট্রাফিক আইন মেনে চলা, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা এবং নৌপথে অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন থেকে বিরত থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নৌযানে যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট নিশ্চিত করা এবং নৌ আইন মেনে চলার আহ্বান জানান বক্তারা।
পথসভায় বক্তারা বলেন, সড়ক ও নৌপথে দুর্ঘটনা কমাতে চালক, যানবাহন ও নৌযানের মালিক এবং যাত্রীদের সচেতন হতে হবে। আইন মেনে চলার পাশাপাশি দায়িত্বশীল আচরণ ও জনসচেতনতা বাড়ানো গেলে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব।
নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের রাঙামাটি জেলা সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজমের সভাপতিত্বে পথসভায় সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রাজু।
এতে বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন, সংগঠক মো. ইভান শফি এবং সদস্য মো. শাহ আলম ও মো. ইমরান। এ ছাড়া সংগঠনের অন্য সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এসআই মনোয়ার হোসেন, ট্রাফিক পুলিশের সদস্য, স্থানীয় চালক ও সাধারণ যাত্রীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় চালক ও পথচারীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন