প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যপ্রাচ্য আবারও অগ্নিগর্ভ। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নতুন সামরিক পদক্ষেপ শুধু একটি রাষ্ট্রের বিরুদ্ধে হামলার প্রশ্ন নয়; এটি বিশ্ব রাজনীতি, জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক আইন এবং বৈশ্বিক অর্থনীতির জন্য নতুন করে এক গভীর অনিশ্চয়তার সূচনা করেছে।
এমন এক সময়ে এই উত্তেজনা নতুন মাত্রা পেল, যখন ইরানের বিরুদ্ধে এর আগে আধিপত্যবাদী মার্কিন ইজরাইলি অবৈধ আগ্রাসনের ৪০ দিনের যুদ্ধের ক্ষত এখনও শুকায়নি এবং পুরো ইরানি জাতি ঐক্যবদ্ধ হয়ে তাদের দীর্ঘ তিন দশকের রাজনৈতিক অভিভাবক আয়াতুল্লাহ আলি খামেনিকে হারিয়ে শোকে বিহ্ববল এবং ক্ষোভে ফুসছিল এবং তার শেষকৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে হত্যার প্রতিশোধ নেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছিল,, ঠিক তখনই ৪০ দিনের যুদ্ধের পরাজয়ের গ্লানি নিয়ে সাময়িক যুদ্ধবিরতিতে উদগ্রীব থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ইসরাইল কিংবা ইহুদী লবি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বা প্রভাবিত হয়ে সেই চুক্তি লংঘন করে পুনরায় যখন ইরানে আগ্রাসন চালানো শুরু করেছে তখনই হয়তো এটি নির্ধারিত হয়ে গেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল বলয়ের আধিপত্যবাদী পশ্চিমা শক্তির কবর রচনা হতে যাচ্ছে।
ইরান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপ, নিষেধাজ্ঞা এবং সামরিক হুমকির মুখে থাকার পরেও দীর্ঘ ৪০ দিনের যুদ্ধে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার এর বিরুদ্ধে এবং তাদের পোষা সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ইসরাইল এর বিরুদ্ধে ভয়াবহ প্রতিরোধ গড়ে তুলে তাদেরকে পিছু হটতে বাধ্য করে ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব পরাশক্তি হিসেবে নিজেদের যুদ্ধে হেরে যাওয়ার লজ্জা ঢাকতে যুদ্ধ বিরোধী চুক্তিতে যেতে উদগ্রী হয়ে পড়েছিল। কিন্তু খুব সম্ভবত ইহুদী লবি বা ইজরাইলের আজ্ঞাবহ দাসে পরিণত হয়ে পুনরায় সেই একই ভুল পথে পা বাড়িয়ে ইরানে নতুন করে হামলা শুরু করেছে। এর পরিণতি কি হবে তার সময় বলবে। তবে সাম্প্রতিক সংঘাত মধ্যপ্রাচ্যের বাস্তবতাকে পাল্টে দিয়েছে এটা এখন নিশ্চিত করে বলা যায়। ইরান এখন আর কেবল নিষেধাজ্ঞায় জর্জরিত একটি দুর্বল বিশৃংখল রাষ্ট্র নয়; এটি এমন একটি আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে, যার হাতে আছে উন্নত ক্ষেপণাস্ত্র সক্ষমতা, ভয়ংকর ড্রোন সক্ষমতা, স্বল্প, দূরপাল্লা এবং মাঝারিপাল্লার ভয়ংকর ক্ষেপণাস্ত্রের ভান্ডার এবং খুব সম্ভবত পরমাণু অস্ত্রেও ইতিমধ্যে সজ্জিত হয়েছে, এছাড়াও তার বিস্তৃত আঞ্চলিক মিত্র নেটওয়ার্ক এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট—হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ এমনকি দুর্দিনে বাব আল মান্দেব প্রণালীর উপরেও রয়েছে কৌশলগত প্রভাব।
যুদ্ধবিরতির এই স্বল্প সময়ে মধ্যপ্রাচ্যের মুসলিম নামধারী রাষ্ট্রগুলো যারা ইহুদীবাদী ও পশ্চিমা শক্তির দালাল হিসেবে পরিচিত, নিজেদের স্থাপনা, ঘাঁটি এবং সবকিছু দিয়ে ইরানের বিরুদ্ধে পশ্চিমা শক্তিকে সহায়তা করেছে এমন রাষ্ট্রগুলো ইরানের সাথে তাদের সম্পর্ক পুনর্মমূল্যায়ন করে মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল করতে পারত। তা না করে পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার কারণে এসব রাষ্ট্রও এখন সম্ভাব্য মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রশক্তি হিসেবে ইরানের শত্রু তালিকায় অন্তর্ভুক্ত হয়ে ধ্বংসের তালিকায় নাম লিখিয়েছে।
হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্বের জ্বালানি সরবরাহের প্রাণভোমরা। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেল গ্যাস ও জ্বালানি সরবরাহের একটি বড় অংশ তথা এক পঞ্চমাংশ প্রতিদিন এই সংকীর্ণ প্রণালী দিয়ে অতিক্রম করে। এই রুটে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে তেলের দাম মুহূর্তেই বাড়িয়ে দিতে পারে যা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এবং, যা সরাসরি বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, শিল্প উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং খাদ্যপণ্যের দাম বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়।
ইতোমধ্যেই বিশ্ব অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতি, ঋণ সংকট এবং ধীরগতির প্রবৃদ্ধির চাপে রয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ বিশ্ববাজারকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। জ্বালানির দাম বাড়লে ইউরোপ, এশিয়া এবং উন্নয়নশীল দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ইতিহাস বলছে, মূল্যস্ফীতি ও জ্বালানি সংকট বহু দেশে সরকার পরিবর্তন, গণবিক্ষোভ এবং রাজনৈতিক সংকটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন মধ্যম আয়ের দেশগুলোতে মূল্য স্ফীতির কারণে উক্ত রাষ্ট্রের গণবিক্ষোভ, বিদ্রোহ এবং এগুলোর মাধ্যমে ক্ষমতাসীন সরকার গুলোর পতন ঘটাতে পারে। এমন আশঙ্কা থেকে এইসব রাষ্ট্র ইরান যুদ্ধের মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ইসরাইল তথা বিশ্বের দীর্ঘদিনের একক আধিপত্য বিস্তারকারী রাষ্ট্রটিকে আর মূল্যায়ন আগের মতো নাও করতে পারে। ইতিমধ্যে তেমন রাষ্ট্রগুলো বিকল্প হিসেবে চীন, রাশিয়া, ইরানের সাথে বিভিন্নভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আধিপত্য অর্ধেক হারিয়ে ফেলেছে এমন কথা খুব বেশি বলা হবে না।
আন্তর্জাতিক সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বৈশ্বিক জনমত। বিশ্বের অনেক দেশ ক্রমেই বড় শক্তিগুলোর একতরফা সামরিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছে। কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক অভিযান যদি আন্তর্জাতিক আইনের কাঠামো, জাতিসংঘের প্রক্রিয়া বা কূটনৈতিক সমাধানের পথকে দুর্বল করে, তাহলে তা বৈশ্বিক ব্যবস্থায় আস্থার সংকট সৃষ্টি করে এবং অন্যান্য রাষ্ট্রগুলো মনে করে এমন আধিপত্যবাদী শক্তি যেকোনো সময় তাদের নিজ দেশে হামলে পড়তে পারে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে বিভক্তি আরও গভীর হয় এবং নতুন ভূ-রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়।
ইরানের পাল্টা প্রতিরোধের প্রশ্নটিও উপেক্ষা করার সুযোগ নেই। গত কয়েক বছরে দেশটি তার প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয় ইরানকে এমন একটি অবস্থানে নিয়ে গেছে, যেখানে কোনো সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা কম। বরং তা দ্রুত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করতে পারে। যদি এতে ভুল করেও ইউরোপীয় রাষ্ট্রগুলো কিংবা ন্যাটো ভুক্ত কোন দেশ সামান্যতম ভুল করে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের স্বার্থের পক্ষে জড়িয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যে স্বার্থ থাকা রাশিয়া ও চীন সহ উত্তর কোরিয়া ও তাদের বলয়ের শক্তিগুলো আর গোপন থেকে লড়াই না করে প্রকাশ্য মাঠে নামতে পারে যা বিশ্বে এক ভয়াবহ ধ্বংসলীলার যুদ্ধ শুরু করতে পারে এমন আশঙ্কা করাও অমূলক নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন