প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সেবা রপ্তানির নামে ইনকামিং ও আউটগোয়িং কলের মাধ্যমে ৪০০ কোটি টাকার বেশি অর্থপাচারের অভিযোগে আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খান এবং চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারকে পৃথক দুই ধারায় ২২ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন সোমবার (১৯ অক্টোবর) এই রায় দেন।
দুদক প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল ইসলাম সাজার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘অর্থপাচারের দায়ে তাদের ১২ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অপরাধের সাথে সংশ্লিষ্ট ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকার দ্বিগুণ ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ডের অনাদায়ে তাদের আরো এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে। অপরদিকে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে তাদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আসামিরা যদি ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা পরিশোধ না করেন, তবে তাদের নামীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে বলেও আদালত রায়ে উল্লেখ করেছেন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন