প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি) সাবেক কর্মকর্তা সঞ্জয় কুমার সিং, বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলা সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছেন। তার লেখা বই কোড অব অনার-এ ২০২১ সালের এই আলোচিত মামলার তদন্ত এবং আরিয়ানের সঙ্গে তার কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।
২০২১ সালের অক্টোবরে মুম্বাইয়ের একটি প্রমোদতরিতে অভিযান চালিয়ে এনসিবি আরিয়ান খানকে গ্রেপ্তার করে। তবে, আরিয়ান খানের কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়নি। পরবর্তীতে, মামলাটির তদন্তের দায়িত্বে থাকা বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) নেতৃত্ব দেন সঞ্জয় কুমার সিং।
বইয়ে সঞ্জয় উল্লেখ করেছেন, জিজ্ঞাসাবাদের সময় আরিয়ান তাকে প্রশ্ন করেছিলেন, "যেহেতু তার কাছে কোনো মাদক পাওয়া যায়নি, তাহলে কেন তাকে আন্তর্জাতিক মাদক পাচারকারী ও অর্থদাতা হিসেবে উপস্থাপন করা হচ্ছে।" এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাবেক এই কর্মকর্তা জানান, আরিয়ান কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
সঞ্জয় মামলার তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। তার মতে, প্রমোদতরিতে অভিযানের সময় যথাযথ ছবি বা ভিডিও ধারণ করা হয়েছিল কি না, তথ্যদাতার পরিচয় এবং সাক্ষীদের ভূমিকা—এসব বিষয়ে স্পষ্টতার অভাব ছিল। তিনি তদন্তের বিভিন্ন প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ করেছেন।
এছাড়া, আরিয়ানের হোয়াটসঅ্যাপ কথোপকথনে বিদেশে মাদক সেবনের প্রসঙ্গ থাকলেও, সেটিকে মাদক পাচার বা তার কাছে মাদক থাকার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন সঞ্জয়। তার মতে, এ ক্ষেত্রে আরো নির্ভরযোগ্য প্রমাণ প্রয়োজন ছিল।
২০২২ সালের মে মাসে এনসিবি আরিয়ানসহ ছয়জনের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তাদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেয়। তবে, মামলার অন্য ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
সঞ্জয় কুমার সিংয়ের কোড অব অনার বইটি ২৮ নভেম্বর প্রকাশিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন