প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের পুঁজিবাজারে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে সূচকের পতনের মাধ্যমে। এই পতনের ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৯৯ কোটি টাকা কমে গেছে।
এ তথ্যটি পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
সপ্তাহের মধ্যে ডিএসইর বাজার মূলধন শূন্য দশমিক ০১ শতাংশ বা ৯৯ কোটি টাকা কমেছে। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ৬ লাখ ৮৪ হাজার ১০৭ কোটি টাকা দাঁড়িয়েছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮৪ হাজার ২০৬ কোটি টাকা।
ডিএসইতে চলতি সপ্তাহে সব সূচকের মানও কমেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩.৫২ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৩ শতাংশ কমেছে। ডিএসইএস সূচক ৯.০১ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৩ শতাংশ কমেছে। ডিএস-৩০ সূচকও ৯.১৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৪ শতাংশ হ্রাস পেয়েছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৩৫৩ কোটি ৩৫ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন ছিল ২ হাজার ৭৮২ কোটি ৩২ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেনের পরিমাণ কমেছে ৪২৮ কোটি ৯৭ লাখ টাকা।
প্রতি কার্যদিবসে গড় লেনদেন ৮৫ কোটি ৭৯ লাখ টাকা বা ১৫.৪২ শতাংশ কমেছে। চলতি সপ্তাহের প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৬৭ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন ছিল ৫৫৬ কোটি ৪৬ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১২০টি কোম্পানির দাম বেড়েছে, ২২৩টির দাম কমেছে এবং ৩৯টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের মধ্যে প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৫৭ শতাংশ ও ০.৭৬ শতাংশ কমে ১৪৫৭৬.৫৯ পয়েন্ট ও ৮৯৪৮.৩০ পয়েন্টে পৌঁছেছে।
এছাড়া, সিএসআই সূচক ০.৯৪ শতাংশ ও সিএসই-৫০ সূচক ০.৩০ শতাংশ কমে যথাক্রমে ৭৯২.০০ পয়েন্ট ও ১০৬৮.৮৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচকও ০.১৩ শতাংশ কমেছে, যা ১৩৫১৬.৬৪ পয়েন্টে রয়েছে।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৭২ কোটি ২৬ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৭৫ কোটি ৩৩ লাখ টাকা। সপ্তাহের মধ্যে লেনদেন কমেছে ৩ কোটি ০৭ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৮৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৫টির দাম বেড়েছে, ১৮৬টির দাম কমেছে এবং ২৪টির কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন