প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আশাশুনি উপজেলার বুধহাটায় আহলে হাদীছ আন্দোলনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় আহলে হাদীছ যুব সংঘের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বুধহাটা কেন্দ্রীয় আহলে হাদীছ জামে মসজিদে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আহলে হাদীছ আন্দোলনের উপজেলা সভাপতি মাওঃ হাবিবুল্লাহ বাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব সংঘের সভাপতি মাওঃ মাসুদ রেজা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যেলা যুব সংঘ সেক্রেটারী মাওঃ আবিদুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ ইনামুল হক, দপ্তর সম্পাদক মাওঃ নাছীর উদ্দীন এবং সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ শিহাব উদ্দীন।
সভায় আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে মোঃ কেরামত আলী, হাবিবুর রহমান, মাওঃ মিজানুর রহমান এবং মাওঃ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ১১ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা যুব সংঘের কমিটি গঠন করা হয়, যার সভাপতি নির্বাচিত হন মাওঃ ফজলুর রহমান, সহ সভাপতি হন হাসান ইকবাল মামুন এবং সেক্রেটারী হন মাওঃ শিহাব উদ্দীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন