প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে নোয়াখালীর বাঁধেরহাট আবদুল মালেক ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে বহিষ্কার করা হয়েছে।
নোয়াখালী জেলা ছাত্রদল মঙ্গলবার (১৩ অক্টোবর) তার সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
স্থানীয় সূত্র ও সংগঠন থেকে জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে মারুফ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি পায়ের নিচে রেখে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পরই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং জেলা ছাত্রদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে।
বহিষ্কারের পর মারুফ জেলা ছাত্রদলকে ‘ভারতীয় দালাল দল’ হিসেবে আখ্যা দিয়ে ফেসবুকে আরেকটি পোস্ট দেন। তার এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার কারণে মারুফকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ দেওয়ার এক ঘণ্টার মধ্যে ফেসবুকে ছাত্রদলকে নিয়ে অশালীন মন্তব্য করায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কারের বিষয়ে হাসিবুল ইসলাম মারুফ বলেন, ‘ছাত্রদল একটি দালাল সংগঠন। এই সংগঠন আমাকে বহিষ্কার করলেও কী, না করলেও কী! আমি নিজেই এ সংগঠনে থাকতে চাই না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন