প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন যে, বাংলাদেশ ‘স্বল্পোন্নত দেশ’-এর তালিকা থেকে উত্তরণের জন্য অপেক্ষা করছে। এই উত্তরণ প্রক্রিয়াকে টেকসই করার জন্য বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশের জন্য সুনিশ্চিত অর্থায়ন, বাজারে প্রবেশাধিকারের সুযোগ, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধির মতো বিষয়গুলোতে ধারাবাহিক সহায়তা অপরিহার্য।
তিনি নিউইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (ইউএনজিএ) সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বব্যবস্থায় প্রতিটি দেশ একে অপরের উপর নির্ভরশীল। বাংলাদেশ বিশ্বাস করে যে, বিশেষ করে আঞ্চলিক পর্যায়ে বাণিজ্য সহায়তা ও সম্প্রসারণের মাধ্যমে কার্যকর যোগাযোগ ব্যবস্থা এবং অর্থবহ সহযোগিতা নিশ্চিত করে আমরা একে অপরের সমৃদ্ধি অর্জনে সহায়তা করতে পারি।
তারেক রহমান জানান, কোভিড মহামারি বিশ্বের কোটি কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছে। তবে এটি বিশ্বকে একটি বার্তা দিয়েছে, যে বিশ্ব সমাজকে টিকে থাকতে হলে একে অপরের সহায়তা, সহমর্মিতা এবং সহযোগিতা অপরিহার্য। উন্নয়নশীল দেশগুলোতে টিকা, চিকিৎসা-সামগ্রী ও রোগ নির্ণয়ের সরঞ্জামের টেকসই উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি, যাতে এগুলো সবার জন্য সহজলভ্য হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন