প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের একটি পরিত্যক্ত তেলের পাম্পে সুরমান আলী (৪৫) নামে এক সাবেক ইউপি সদস্যকে দিনেদুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এই ঘটনাটি ঘটে।
সুরমান আলী টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার আবু হানিফের পুত্র এবং গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত পাম্পের সামনে সুরমান আলীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, ঘটনাস্থল থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন