প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন-এমপি বলেছেন, বর্তমান সরকার প্রায় ৩০ লাখ টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছিল। এর পরবর্তী সময়ে সরকারের ১২০ দিনের মধ্যে দেশের জনগণের মাঝে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ অন্যান্য বিভিন্ন ভাতা প্রদান শুরু হয়েছে। তবে তিনি বলেছেন, ফ্যামিলি কার্ড প্রদান কোনো রাজনৈতিক দলকে বিবেচনায় এনে হয়নি। দলমত, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নিরপেক্ষভাবেই মূল্যায়ন করা হচ্ছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে এই কার্ডগুলো প্রদান করা হচ্ছে। এর ফলে দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান ধীরে ধীরে উন্নয়ন সাধিত হচ্ছে।
গতকাল বুধবার (১৭ জুন) দুপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও উল্লেখ করেন, বাজেট ঘোষণা করার পর একটি মহল মিছিল করেছে। কিন্তু চলতি মাসে ঘোষিত বাজেট অতীতের সমস্ত বাজেটকে পেছনে ফেলে গণমুখি বাজেটে পরিণত হয়েছে। এর ফলে দেশের জনগণ এই বাজেটের প্রতি আস্থা ফিরিয়ে এনেছেন। প্রতিবার বাজেট ঘোষণার পর বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়ে, অথচ এবারের বাজেটে শুধুমাত্র সিগারেট ও মদের দাম বৃদ্ধি পেয়েছে, যা কিছু মহলের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আমাদের সরকারের একজন মন্ত্রী বিভিন্ন বাজারে গিয়ে মনিটরিং করেছেন এবং তিনি নিশ্চিত করেছেন যে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. সফিকুল আলম, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম-বিপিএম এবং চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। অনুষ্ঠান শেষে ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল চট্টগ্রাম বিভাগের মধ্যে হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ১২৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন