প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ১৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করার জন্য এবং পরবর্তী সব এইচএসসি পরীক্ষায় শিক্ষা বোর্ডের নির্ধারিত বোর্ড স্ট্যান্ডার্ড অনুসারে প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণ নিশ্চিত করার দাবিতে নরসিংদী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এ বছরের এইচএসসি পরীক্ষার্থীরা। ১৪ জুলাই বিকেলে শিক্ষার্থীরা এই স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও আন্দোলনের কারণে অধিকাংশ শিক্ষার্থী মানসিকভাবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত ছিল না। এই কারণে তারা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি কর্তৃপক্ষের কাছে তাদের দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের জন্য হস্তক্ষেপ কামনা করেছেন।
বাকি দুটি দাবি হলো, শিক্ষার্থীদের 'ফার্মের মুরগি' বলার অবমাননাকর মন্তব্যের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং ওই মন্তব্যের ব্যাখ্যা প্রদান করতে হবে। এছাড়া, শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।
নরসিংদী জেলা শহরের বিভিন্ন কলেজের প্রায় শতাধিক এইচএসসি পরীক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। এর আগে তারা বিভিন্ন কলেজের শিক্ষার্থী জড়ো হয়ে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে আসেন। জেলা প্রশাসক কার্যালয়ে এসে অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের কাছে শিক্ষার্থীরা তাঁদের স্মারকলিপি জমা দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন