প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ১৬ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, সরকারি টিআর (টেস্ট রিলিফ) প্রকল্প গ্রামীণ এলাকার অবকাঠামো উন্নয়ন এবং জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও উল্লেখ করেন, এলাকার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য সরকার কাজ করে যাচ্ছে।
আজ (রোববার) বিকেলে চট্টগ্রাম-৮ আসনের মোহরা ও চান্দগাঁও ওয়ার্ডে টিআর প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন অবকাঠামো পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এরশাদ উল্লাহ বলেন, টিআর প্রকল্পের মাধ্যমে রাস্তা, কালভার্ট, সড়ক সংস্কারসহ বিভিন্ন ছোট ও মাঝারী আকারের জনকল্যাণমূলক অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।
এসব প্রকল্প বাস্তবায়নের ফলে প্রত্যন্ত এলাকার মানুষের চলাচল সহজ হচ্ছে এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাফর আহমদ, মো. আজম, মো. আশ্রাফুল ইসলাম, মহানগর বিএনপির সাবেক সদস্য মো. ইয়াছিন প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন