প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ‘ল্যান্ডস্কেপ ডিজাইন প্রতিযোগিতা-২০২৬’ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা ও সনদ প্রদান করা হবে। ‘রি-ইমাজিন’ শিরোনামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের তিনটি গুরুত্বপূর্ণ স্থান - ১ কিলো সড়ক, গোলচত্বর এবং রুদ্র সেন লেক এলাকার নকশা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেইলের মাধ্যমে এ বিষয়ে অবহিত করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থী, স্থপতি, নকশাবিদ এবং আগ্রহী সকল নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিটি দলে সদস্য সংখ্যা দুই থেকে চারজন থাকতে পারবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নকশা জমা দেওয়ার সময়সীমা আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিযোগিতায় নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে। প্রতিটি বিভাগের বিজয়ী দলকে ১০ হাজার টাকা, ক্রেস্ট এবং শ্রেষ্ঠত্বের সনদ প্রদান করা হবে।
আগ্রহীদের [email protected] ই-মেইল ঠিকানায় নকশা ও প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসকে আরও সবুজ, নান্দনিক এবং অনুপ্রেরণাদায়ক করে তুলতে আগ্রহীদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন