প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমান মন্তব্য করেছেন, ‘প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবসৃষ্ট দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা অনন্য। এই দেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস এবং অন্যান্য যে কোনো দুর্যোগে তারা স্বেচ্ছাসেবী হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন রক্ষায় কাজ করে। শুধু দুর্যোগ ব্যবস্থাপনা নয়, স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ এবং সচেতনতা কার্যক্রমসহ যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ক্যাডেটদের প্রশংসনীয় সক্ষমতা রয়েছে’।
গদকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় হাটহাজারী সরকারি কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। কর্ণফুলী রেজিমেন্টের অধীনে ১১ বিএনসিসি ব্যাটালিয়ানের তত্ত্বাবধানে হাটহাজারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের আয়োজনের মাধ্যমে উক্ত দুর্যোগ ব্যবস্থাপনা কোর্স-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন ১১ বিএনসিসি ব্যাটালিয়ানের কোম্পানি কমান্ডার ও হাটহাজারী সরকারি কলেজ বাংলা বিভাগের প্রভাষক ২/লে. মো. আবু তালেব।
ক্যাডেট ল্যা. কর্পোরাল সৈয়দ মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, নাজিরহাট কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার ড. দোলন কান্তি ভট্টাচার্য, হাটহাজারী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো. মনজুর আলী তালুকদার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আবু মুছা মো. মামুন, শিক্ষক পরিষদ সম্পাদক মো. সাইফুদ্দীন চৌধুরী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জয়নুল আবেদীন, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবদুল্লাহ আল আহসান চৌধুরী এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মায়মুন আলী।
এ সময় হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনের সামরিক প্রশিক্ষক কর্পোরাল মো. আতিকুর রহমান, সদ্য বিদায়ী সিইউও ইমতিয়াজুল হক, ক্যাডেট সার্জেন্ট ফাতেমা আক্তার মিম এবং শ্রাবন্তি বড়ুয়া উপস্থিত ছিলেন। এর আগে, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর চট্টগ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সে বিশেষ ক্লাস পরিচালনা করেন হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাটহাজারী সরকারি কলেজ, ফটিকছড়ি সরকারি কলেজ, নাজিরহাট কলেজ এবং ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতাধিক ক্যাডেট স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন