প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হরিণাকুণ্ডুর মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, একজন পুলিশ হেফাজতে
যশোরের চৌগাছায় চোর সন্দেহে মিজানুর রহমান ওরফে ‘মাস্তান’ (৪০) নামে এক ব্যক্তিকে মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (৫ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ১ নম্বর ভায়না ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পরিবারের দাবি, মিজানুর মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি দীর্ঘদিন নিখোঁজ থাকার পর চলতি বছরের জানুয়ারিতে পরিবারের কাছে ফিরে আসেন। মাঝে মাঝে চৌগাছায় ভাইয়ের শ্বশুরবাড়িতে যাতায়াত করতেন।
অভিযোগ রয়েছে, সোমবার ভোররাত ৩টার দিকে চোর সন্দেহে তাঁকে আটক করে মারধর করা হয়। পরে খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজা উদ্দিন জানান, অতিরিক্ত আঘাতে অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন