প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরের প্রতিটি উপজেলা ও ইউনিটে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগামী ১লা ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সক্রিয়ভাবে মাঠে থাকবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন, যাতে স্বৈরাচারী আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধ করা যায়।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সভাটি জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও করণীয় নির্ধারণের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।
সভায় শেখ ফরিদ আহম্মেদ মানিক উল্লেখ করেন, "গণতন্ত্র ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। কোনো অপশক্তি যেন চাঁদপুরে অস্থিতিশীল পরিস্থিতি বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আমাদের নেতাকর্মীরা পাড়া-মহল্লা ও ইউনিয়ন পর্যায়ে মাঠে থাকবে। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি ইউনিটকে আরও সুসংগঠিত করতে হবে।"
মতবিনিময় সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, শরীফ মো. ইউনুছ ও ডিএম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন এবং জেলা বিএনপির কোষাধ্যক্ষ আ. কাদির বেপারি উল্লেখযোগ্য। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ তাঁদের নিজ নিজ এলাকার সাংগঠনিক অবস্থা তুলে ধরেন এবং ডিসেম্বরজুড়ে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন