প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১৪ বছর বয়সী আফসানা আক্তার রাহি নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ করেছেন, এই তথ্য জানায় পুলিশ।
সোমবার (৭ জুন) দুপুরে পুলিশ উপজেলার জিরতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম জিরতলী গ্রামের নতুন খামার বাড়ি এলাকা থেকে রাহির মরদেহ উদ্ধার করে। এর আগে, একই দিন সকাল ৯টার দিকে জিরতলী ইউনিয়নের মধ্যম জিরতলীয় গ্রামের নতুন খামার বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত রাহি ওই গ্রামের আহসান উল্লার কন্যা এবং স্থানীয় শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
পুলিশ এবং স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে রাহির বড় ভাই ও ভাবী ঘরে ছিলেন। তার বাবা বাহিরে ছিলেন এবং মা নানার বাড়িতে ছিলেন। ওই সময় পরিবারের সদস্যদের অগোচরে রান্না ঘরের আাঁড়ার সাথে গলায় নিজের ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। ওই সময় একটি চিরকুটে রাহি একই ইউনিয়নের ইসমাইল নামে এক যুবকের নাম লিখে যায়। স্থানীয়দের বর্ণনায়, রাহি ওই যুবকের বিরুদ্ধে ব্ল্যাক মেইলের শিকার হয়ে থাকতে পারেন। খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে পাওয়া চিরকুটে ইসমাইল নামে যুবকের নাম উল্লেখ রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন