প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ২২টি পদে মোট ৩৯৩ জনকে নিয়োগ দেয়ার পরিকল্পনা রয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৮ নভেম্বর সকাল ১০টায় এবং ৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অষ্টম শ্রেণি ও এসএসসি পাস চাকরি প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ৮ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ৮ ডিসেম্বর ২০২৬ তারিখ রাত ১২ পর্যন্ত
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী - পুরুষ
কর্মস্থল: চট্টগ্রাম
বয়সের সীমা: ৮ ডিসেম্বর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। তবে ৬নং পদের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর এবং ৮ নং পদের জন্য ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে যেতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না। প্রার্থীদের অনলাইনে আবেদনের প্রিন্ট কপি সংরক্ষণ করা আবশ্যক।
আবেদন ফি: অনলাইনের মাধ্যমে ১-৩ নং পদের জন্য ২০০ টাকা, ৪-৬ নং পদের জন্য ১৫০ টাকা, ৭-১৭ নং পদের জন্য ১০০ টাকা এবং ১৮-২২ নং পদের জন্য ৫০ টাকা জমা দিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন