প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাগুরায় জেলা স্বেচ্ছাসেবক দল, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এই কর্মসূচি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়।
বুধবার ২৩ সেপ্টেম্বর দুপুরে, মাগুরা ইসলামপুরপাড়া এলাকার দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ও চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে মাগুরা জেলা ও বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা মন্তব্য করেন, "একটি কুচক্রী মহল দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।" বক্তারা প্রশাসনকে আহ্বান জানান, একটি নির্বাচিত সরকারকে ব্যার্থ করতে এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে। তারা হুশিয়ারি দেন যে, যেকোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে সদাপ্রস্তুত রয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: আক্তার হোসেন, যুগ্ন আহব্বায়ক মো: আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক মো: কুতুবউদ্দিন, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক গোলাম জাহিদ, সিনিয়র যুগ্ম আহব্বায়ক হাসানুর রহমান হাসু, সদস্য সচিব আব্দুর রহিমসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও সমাবেশে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন