প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরায় সেনাসদস্য পরিচয়ে বিয়ে করতে গিয়ে আমির হামজা নামের একজন ব্যক্তি গ্রেফতার হয়েছেন। তার কাছ থেকে সেনাবাহিনীর নকল পরিচয়পত্র এবং ইউনিফর্ম পরা ছবি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের নেবাখালী গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেফতার হওয়া আমির হামজা সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র।
অভিযোগ রয়েছে যে, আমির হামজা নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে কালিগঞ্জসহ বিভিন্ন এলাকায় একাধিক নারীকে বিয়ে করেছেন এবং তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নেবাখালী গ্রামের এক তরুণীর সঙ্গে বিয়ের উদ্দেশ্যে দেখা করতে গেলে বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে জেলা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের সহযোগিতায় স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার রাতে আটক ব্যক্তির বিরুদ্ধে তরুণীর বাবা মিজানুর রহমান প্রতারণার মামলা দায়ের করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন