প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়ার রাজধানী মস্কোতে চলমান ড্রোন হামলার ফলে শহরের তেল শোধনাগারের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন তথ্য জানিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় সোবিয়ানিন উল্লেখ করেন, মস্কোতে ড্রোন হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যে মস্কো তেল শোধনাগারের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত স্থানে জরুরি সেবা কর্মীরা কাজ করছেন। হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
মস্কোর মেয়রের বক্তব্য অনুযায়ী, ড্রোন হামলায় শোধনাগারটির একটি স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং শোধনাগারের কার্যক্রমে এর প্রভাব সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
রাশিয়ার রাজধানী ও এর আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রুশ কর্তৃপক্ষ এসব হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে আসছে, তবে কিয়েভ সাধারণত এ ধরনের নির্দিষ্ট হামলার দায় স্বীকার করে না।
এদিকে, মস্কো ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকার কথা জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। তবে চলমান হামলার সার্বিক ক্ষয়ক্ষতি এবং অন্যান্য স্থাপনায় এর প্রভাব পড়েছে কি না, সে বিষয়ে আরও তথ্যের অপেক্ষা রয়েছে। তথ্যসূত্র: তাস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন