প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দেবীদ্বার এলাকায় এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ফলে একজন নারী নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীদের চিকিৎসার জন্য দেবীদ্বার ও কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) দিবাগত রাত ১টার দিকে, সিলেট থেকে চট্টগ্রামগামী আফরোজা পরিবহনের একটি নাইট কোচ দেবীদ্বার উপজেলার ভিড়াল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হতাহতের এই ঘটনা ঘটে।
নিহত নারীর পরিচয় লিজা আক্তার (৩০) হিসেবে জানা গেছে। তিনি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার দামপাড়া গ্রামের মীর করিমের স্ত্রী এবং চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করতেন বলে পুলিশ জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে দেবীদ্বার থানার পুলিশ, মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা এবং মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় রাত ৩টার দিকে অভিযানে নামেন। পরে তারা নিহত নারীর লাশ ও আহতদের উদ্ধার করেন। তবে চান্দিনা থানার ইলিয়েটগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ি থেকে রেকার আসতে বিলম্ব হওয়ায় আহতদের উদ্ধারে দেরি হয়েছে।
আহত যাত্রী রবিউল জানান, যখন বাসটি ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করছিল, তখন থেকে চালক এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছিলেন। আমরা চালককে সতর্কও করেছিলাম। কিন্তু দেবীদ্বার এলাকায় আসার পর হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। বেশিরভাগ যাত্রীই ঘুমে ছিলেন এবং বাসটিতে প্রায় ৪০-৪৫ জন যাত্রী উপস্থিত ছিলেন।
দেবীদ্বার থানার এসআই সাগর সাহা জানান, রাত ৩টার সময় ঘটনাস্থলে এসে তিনি বলেছেন যে, চালক সম্ভবত ঘুমের ঘোরে ছিলেন, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। মারাত্মক আহত ৭ জনকে অ্যাম্বুলেন্সে করে কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তিনি বলেন, "আমরা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ করেছি। রেকার আসলে বাসটি উঠানোর পরই বলা যাবে বাসের নিচে আর কেউ রয়েছে কিনা।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন