প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরে পড়ে আরাফাত হোসেন (৫) নামের এক শিশু মারা গেছে।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৩টার সময় উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের নলুয়া গ্রামে এটি ঘটে।
নিহত শিশু আরাফাত হোসেন ওই গ্রামের ফরহাদ হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় আরাফাত। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির কাজ শুরু করে। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে পানির মধ্যে থেকে উদ্ধার করে দ্রুত সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রসুল আহমেদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন