প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নওগাঁ জেলার শিক্ষার্থীদের সংগঠন নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে জেলার নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে এ আয়োজন করা হয়। এসময় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদেরকে বরণের পাশাপাশি ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রবীণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের বিনোদনের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে নওগাঁ জেলার সন্তান উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, বিভাগীয় সভাপতি হিসেবে নবনিযুক্ত সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় ও নবনিযুক্ত তিনজন প্রভাষককে সংবর্ধনা প্রদান করা হয়।
সমিতির সভাপতি মো. সৈকত ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সোয়াইব আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান ও একই বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতিকুর রহমান, জার্নালিজম বিভাগের নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়, ফোকলোর বিভাগের প্রভাষক নুসরাত নাইম নির্জনা ও মো. ফয়সাল হোসেন এবং ফার্মেসি বিভাগের প্রভাষক মো. হাসান আলী। এছাড়াও জেলার অন্যান্য শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বলেন, আমরা যদি নওগাঁর অতীত দেখি, এই নওগাঁ থেকে গোটা বাংলা শাসন করা হয়েছে একসময়। কিন্তু আমরা আমাদের ঐতিহ্য সারা বাংলাদেশে তুলে ধরতে পারিনি। নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, দিন যত যাচ্ছে, কর্মক্ষেত্র সংকীর্ণ হয়ে যাচ্ছে। তোমাদেরকে সে অনুযায়ী প্রস্তুত হতে হবে।
ইবি উপাচার্যের বিভিন্ন উদ্যোগে নওগাঁর শিক্ষার্থীদেরকে সবার আগে আহ্বান করে তিনি বলেন, জাপান, কোরিয়ার মতো দেশগুলোর জনশক্তি দরকার। আমাদের মানুষ আছে। কিন্তু মানুষের দক্ষতার অভাব। আমি চাই, নওগাঁর সমস্ত শিক্ষার্থী দক্ষ জনশক্তি হোক। আমাদের নিজেদের উন্নতিই হবে নওগাঁর উন্নতি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন