প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান মন্তব্য করেছেন, তথ্য কমিশন জনগণের সেবায় কাজ করবে। তিনি উল্লেখ করেন, "আমরা কাজ করব মানুষের জন্য, আমরা কোনো সরকারের জন্য কাজ করব না, আমরা কোনো বিশেষ ব্যক্তির জন্য কাজ করব না। আমরা সবার জন্যই কাজ করব এবং আমাদের দরজা বাংলাদেশের সব মানুষের জন্য খোলা থাকবে।"
রবিবার (১৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
প্রথম নারী তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের প্রসঙ্গে নাহরিন ইসলাম খান বলেন, ‘যখনই দায়িত্ব দেওয়া হয়, তখন আসলে কোনো জেন্ডার কাজ করে না। দায়িত্বটাই কাজ করে। জেন্ডার কোনো কাজ করে না। যাতে সমভাবে প্রায়োরিটি পায় সোসাইটিতে, সেটাই আসলে সবচেয়ে বড় কথা।’
তিনি আরও যোগ করেন, ‘গত দুই কমিশনার নারী ছিলেন না। গত ১৭ বছর তথ্য কমিশন থাকলেও বাংলাদেশে যেটি হয়েছে, খুব সিগনিফিক্যান্ট কোনো কাজ তথ্য কমিশন করতে পারেনি। আর ঠিক তেমনি কোনো কমিশনার নিয়োগ দেওয়া হয়নি। আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক সরকারের যে তথ্য কমিশনের নিয়োগ হবে, এটি একটি স্বতন্ত্র বডি হিসেবে কাজ করবে এবং জনগণের যে তথ্য পাওয়ার অধিকার, সেটি নিশ্চিত করবে।’
তথ্য কমিশন জনগণের জন্য কাজ করবে জানিয়ে প্রধান তথ্য কমিশনার বলেন, ‘তথ্য কমিশন কিন্তু আসলে জনগণের জন্য। আমরা কাজ করব মানুষের জন্য, আমরা কোনো সরকারের জন্য কাজ করব না, আমরা কোনো বিশেষ ব্যক্তির জন্য কাজ করব না। আমরা সবার জন্যই কাজ করব এবং আমাদের দরজা বাংলাদেশের সব মানুষের জন্য খোলা থাকবে। যে কোনো ধরনের ইনফরমেশন পাওয়ার রাইট, অধিকার, সেটা বাস্তবায়নে আমরা সবাই কাজ করব।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন