ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বল বিকৃতির ঘটনা পুরো দলই জানত, দাবি ক্যামেরন ব্যানক্রফটের


বল বিকৃতির ঘটনা পুরো দলই জানত, দাবি ক্যামেরন ব্যানক্রফটের

অস্ট্রেলিয়ার ক্রিকেটে আলোচিত স্যান্ডপেপার কাণ্ড নিয়ে আট বছর পর মুখ খুলেছেন ক্যামেরন ব্যানক্রফট। বল বিকৃতির ঘটনায় সরাসরি জড়িত এই ক্রিকেটারের বক্তব্য, দক্ষিণ আফ্রিকা সফরে বলের আকৃতি পরিবর্তনের বিষয়টি দলের সকল সদস্য জানতেন। শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং তিনি নন, পুরো দলই এ বিষয়ে অবগত ছিল।

২০১৮ সালে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় ব্যানক্রফটকে ৯ মাস এবং স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার এক কলামে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ব্যানক্রফট জানিয়েছেন, তদন্তের সময় তিনি সব তথ্য প্রকাশ করেননি।

তার দাবি, দ্বিতীয় টেস্টে পোর্ট এলিজাবেথে প্রথম স্যান্ডপেপার ব্যবহৃত হয়েছিল। এ নিয়ে কোচ ড্যারেন লেম্যান এবং বোলিং কোচ ডেভিড সাকারের সঙ্গে আলোচনা হয়েছিল। ওয়ার্নার স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দেন। তবে স্মিথ এতে জড়াতে চাননি।

আরও পড়ুন: ৭৫৫ দিন পর টেস্ট সিরিজ জিতে শ্রীলঙ্কাকে হারালো পাকিস্তান

অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত এক কলামে ব্যানক্রফট জানান, ‘এটা শুধু আমরা তিনজন জানতাম না—পুরো দলই জানত।’

সম্প্রতি উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর নতুন করে আলোচনায় আসে স্যান্ডপেপার-কাণ্ড। বইয়ে খাজা দাবি করেন, বল বিকৃতির বিষয়টি দলের সবাই জানতেন। তার মতে, ঘটনার দায়ও পুরো দলের নেয়া উচিত ছিল। তবে গত শুক্রবার সিডনিতে দীর্ঘ সংবাদ সম্মেলনে খাজার এই দাবি উড়িয়ে দেন প্যাট কামিন্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে মিরপুর ১১ নম্বর এলাকায় সংঘর্ষটি শুরু হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষের ফলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর ফলে মিরপুর ১১ নম্বর, ১২ নম্বর ও পল্লবী এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

সংঘর্ষের কারণে এসব এলাকায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারনামীয় আসামী মো. শরীফ আহমেদকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
‎
‎আজ (১৮ নভেম্বর) ২০২৬ তারিখ রাতে উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের চকরামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
‎
‎গ্রেফতারকৃত শরীফ আহমেদ চকরামপুর গ্রামের মৃত রুহুল আমিন মন্ডল ও মোছা. হাসিনা খাতুনের ছেলে এবং তিনি ৫নং রামপুর ইউনিয়ন যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আইনের আওতায় আনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উইকেটের পেছনে লিটনের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


উইকেটের পেছনে লিটনের নতুন রেকর্ড

লিটন কুমার দাস উইকেটরক্ষক হিসেবে একের পর এক রেকর্ড তৈরি করে চলেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে আবুধাবি টেস্টে খালেদ মাসুদের এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড তিনি ভেঙেছিলেন। এবার তিনি মুশফিকুর রহিমের রেকর্ডটি ভাঙলেন। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের তালিকায় বাংলাদেশের উইকেটকিপারদের মধ্যে লিটন এখন সবার উপরে অবস্থান করছেন।

জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়েছে। এর মধ্যে ৬ ব্যাটারই লিটনের গ্লাভসে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। এইডেন মার্করাম, জুবায়ের হামজা, ম্যাথিউ ব্রিজ, উইয়ান মুল্ডার ও মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার সাজঘরে ফিরেছেন লিটনের হাতে ধরা পড়ে। ফলে, লিটনের ডিসমিসালের সংখ্যা এখন ছয়ে পৌঁছেছে।

এর আগে টেস্টে এক ইনিংসে বাংলাদেশের কোনো উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসাল ছিল পাঁচটি। ২০১০ সালে ভারতের বিপক্ষে মিরপুরে এবং ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় এই কীর্তি গড়েছিলেন মুশফিকুর রহিম।

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে লিটন ৯টি ডিসমিসাল করে আরও একটি বড় কীর্তি স্থাপন করেছেন। এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডে তিনি খালেদ মাসুদ পাইলটকে ছাড়িয়ে যান। ২০০২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে দুই ইনিংসে মিলিয়ে সাতটি ডিসমিসাল করেছিলেন পাইলট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খতমে নবুওয়াতের আকিদা ঈমানের অপরিহার্য শর্ত: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


খতমে নবুওয়াতের আকিদা ঈমানের অপরিহার্য শর্ত: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

খতমে নবুওয়াতের প্রতি বিশ্বাস ঈমানের মৌলিক ভিত্তি হিসেবে বিবেচিত। ইসলামের অপরিহার্য আকিদা হলো মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করা। যারা এই বিশ্বাস ধারণ করে না, তাদের মুসলমান বলা যায় না। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) মন্তব্য করেছেন যে, মহান আল্লাহ ও রসুলের নির্দেশ পালন করতে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত খতমে নবুওয়াত জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী আরও বলেন, মানবজাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ যুগে যুগে নবী ও রসুল পাঠিয়েছেন। নবুওয়াতের ধারার সমাপ্তি ঘটেছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে। তিনি সর্বশেষ নবী ও রসুল হিসেবে পরিচিত।

কওমি মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসাগুলো আমাদের মূল ভিত্তি। এসব প্রতিষ্ঠানের যথাযথ দেখভাল করা আমাদের দায়িত্ব। ঈমান ও আকিদা সুরক্ষায় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি যত্নবান হওয়া প্রয়োজন।

আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ইসলামের কল্যাণে এবং আলেমদের জন্য যা কিছু করা প্রয়োজন, তিনি তা করবেন। তিনি উল্লেখ করেন যে, ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখদের সঙ্গে আছেন এবং ভবিষ্যতেও তাদের সঙ্গে থাকবেন।

উপস্থিত আলেমদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। যেকোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন। আল্লাহর হুকুম ও রসুলের হুকুম পালনে প্রয়োজনে জীবন দিতে আমি প্রস্তুত।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, দেশের মসজিদ, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য অনুদান কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%