প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৭:০৮ এম || প্রকাশের তারিখঃ ১২ই জুলাই, ২০২৬ইং; ০৮:৩৪ পি.এম
বালিয়াকান্দিতে বীজ ও কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বীজ ও কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রবিবার ( ১২ জুলাই) বিকেলে বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার ও ঘিকমলা বাজারে বীজ ও কীটনাশকের দোকানে অভিযান পরিচালিত হয়। এ সময় বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারের মুন্নাফ ট্রেডার্সের মালিক মো: ফারুক কে মোড়কে স্পষ্ট মেয়াদোত্তীর্ণ তারিখ, উৎপাদন তারিখসহ প্রয়োজনীয় তথ্য না রাখা ও ভুল ঠিকানা ব্যবহার করায় বীজ বিধিমালা ২০২০ অনুসারে ১৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এছাড়া তার দোকান থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও বীজ জব্দ করা হয়। জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা প্রসিকিউশন দায়ের করেন।
উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাখাওয়াত হোসেন গালিব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"