প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মনিরুজ্জামান মিয়া নরসিংদীর শিবপুরে ‘ঐতিহ্য’ নামক একটি স্থাপনার উদ্বোধনী নামফলকে স্ত্রীর নাম দেখে ক্ষোভ প্রকাশ করেন। এ কারণে তিনি উদ্বোধন না করেই ফিরে যান এবং তাৎক্ষণিকভাবে ফলকটি ভেঙে ফেলার নির্দেশ দেন।
এই ঘটনা মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য বরাদ্দ করা প্রথম (বর্তমানে পরিত্যক্ত) গাড়িটিকে ঐতিহ্যের ধারক হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। গাড়িটি রাখার জন্য নির্মিত টিনশেড স্থাপনা ‘ঐতিহ্য’র উদ্বোধনী নামফলকে বিভাগীয় কমিশনারের নামের পাশে তার স্ত্রীর নাম লেখা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
ঘটনার বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া জানান, নরসিংদীতে এটি তার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হঠাৎ করে এই ফলক উদ্বোধন করতে তাকে আমন্ত্রণ জানান। কিন্তু নিজের নামের পাশে স্ত্রীর নাম থাকায় তিনি ক্ষুব্ধ হয়ে ফলকটি উদ্বোধন না করেই চলে যান এবং তাৎক্ষণিকভাবে সেটি ভেঙে ফেলার নির্দেশ দেন। পরে তিনি পূর্বনির্ধারিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এ বিষয়ে জানতে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াছমিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তেমন কিছুই নয়। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক তখনো উপস্থিত থাকায় এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন