প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিনয়ের জগতে প্রবেশের আগে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন সিয়াম আহমেদ। বর্তমানে তিনি সেই পেশায় কিছুটা সময় দেন, তবে এখন তার প্রধান পরিচয় পেশাদার অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাতকারে সিয়াম উল্লেখ করেন, "অন্য পেশাকে কম্প্রোমাইজ করেই আমি অভিনয়ে এসেছি। কারণ এ পেশা বেছে নেওয়া ছিল আমার মনের ভেতরের ডাক।" আইন বিষয়ে পড়াশোনা করলেও, তা ছেড়ে দেওয়ার জন্য তার কোনো আফসোস নেই।
তিনি আরও বলেন, "অর্জিত শিক্ষা বা অভিজ্ঞতা কখনো বিফলে যায় না। মানুষের আচরণ পর্যবেক্ষণ ও চরিত্র ফুটিয়ে তুলতে এটি আমার কাজে লাগে।"
ওকালতি ছেড়ে অভিনয়ে আসার পর ক্যারিয়ারের শুরুর দিকে এ পেশা নিয়ে অনেকটা অনিশ্চয়তা ছিল। সিয়াম বলেন, "সিনেমার অনিশ্চয়তা ও পারিবারিক দায়িত্ব নিয়ে তখন মানসিক চাপ ছিল। তবে আমি নিজের স্বপ্নের প্রতি সব সময় সৎ ও অবিচল ছিলাম। বস্তুগত বিলাসিতার চেয়ে নিজের সময় ও কাজ উপভোগ করাকেই আমি প্রাধান্য দিই। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্ত্রীর মানসিক সমর্থন আমার জীবন অনেক সহজ করেছে।"
বর্তমান পেশা নিয়ে সন্তুষ্ট হলেও, এর অসঙ্গতিগুলো তাকে বেশ কষ্ট দেয়। উদাহরণস্বরূপ, এখন শুধু ঈদেই সিনেমা মুক্তি দেওয়া হয়। সিয়াম বিষয়টিকে স্বাভাবিক চোখে দেখেন না। তিনি বলেন, "শুধু ঈদ কেন্দ্র করে সিনেমা মুক্তির মানসিকতা থেকে আমাদের বের হতে হবে। বছরজুড়ে নিয়মিত সিনেমা মুক্তির পরিবেশ তৈরি করা দরকার। আমি বিশ্বাস করি, বাংলাদেশের দর্শক সব সময় ভালো গল্প ও নির্মাণকে সাদরে গ্রহণ করে। শুধু সিনেমা বানালেই হবে না। সুনির্দিষ্ট পরিকল্পনা ও প্রচারণার বাজেট রেখে দর্শকের কাছে ভালো কাজের বার্তা পৌঁছে দেওয়াও প্রডিউসারদের দায়িত্ব।"
এদিকে, কাজের সূত্রে সিয়ামকে সর্বশেষ দেখা গেছে চলতি বছরের ঈদুল ফিতরে ‘রাক্ষস’ সিনেমায়। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমাটি ব্যবসায়িকভাবে আশানুরূপ সাফল্য না পেলেও, একেবারেই হতাশ করেনি। আলোচনায়ও ছিল বেশ। ঈদের দিন এটি শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পায়। ঈদের পর দেশের প্রায় ৩০টি সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহেও দেখানো শুরু হয়। বর্তমানে তিনি রায়হান রাফী পরিচালিত থ্রিলার সিনেমা ‘আন্ধার’ নিয়ে ব্যস্ত আছেন। সিনেমাটি গত অক্টোবর মুক্তির কথা থাকলেও পরে তা পেছানো হয়। পরিচালক জানান, ২০২৭ সালের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন