প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি বিস্ফোরক মামলার আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার জন্য উপজেলা এনসিপির নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশের একটি দল। জানা গেছে, ছায়েব আলী সাবেক আওয়ামী লীগ নেতা এবং বর্তমানে আখাউড়া উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক।
পুলিশের সূত্রে জানা যায়, ছায়েব আলীকে গ্রেফতারের পর থানায় নিয়ে আসার পথে তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালায়। এরপর উপজেলা এনসিপির নেতাকর্মী ও ছায়েব আলীর পরিবারের সদস্যরা আখাউড়া থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে, যার ফলে থানার অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হন।
আখাউড়া থানার ওসি মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "আখাউড়া থানার একটি বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়। পরে থানায় ঢুকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।" গ্রেফতারকৃত আসামি ছায়েব আলীকে রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন