প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন সংঘাত বন্ধের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, "ইউক্রেন যুদ্ধ সমাপ্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে বিশ্ব।" হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প মন্তব্য করেন যে, বর্তমানে যুদ্ধ বন্ধের পরিস্থিতি পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি অনুকূল।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন সংকটের সমাধানের উপায় নিয়ে আলোচনা করার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, "আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি। আমার মনে হয় আমরা সমাধানের পথ খোঁজার ব্যাপারে অনেকখানি এগিয়েছি—সম্ভবত এ যাবতকালের সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে পেরেছি।"
এদিকে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দেন। তবে ট্রাম্প স্পষ্টভাবে জানান, প্রস্তাবিত এই বৈঠক কেবল ইউক্রেন সংকটের সমাধানের মাঝেই সীমাবদ্ধ থাকবে না; এর মূল অন্যতম প্রধান এজেন্ডা হবে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ (Denuclearization)।
সম্ভাব্য ওই ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন পরিস্থিতির নিষ্পত্তির বিষয়ে প্রশ্ন করা হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, "আমি আপনাদের নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না, কারণ আলোচনাটি কেবল ওই বিষয়টি নিয়ে নয়। এটি পরমাণু নিরস্ত্রীকরণের ওপরও জোর দেবে। আমাদের বহু পথ অতিক্রম করতে হবে, তবে আমি মনে করি বর্তমান পরিস্থিতি শান্তির খুব কাছাকাছি।"
ইউক্রেন ও সার্বিক যুদ্ধের ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ট্রাম্প সংঘাত এড়ানোর আগ্রহ ব্যক্ত করার পাশাপাশি সতর্ক অবস্থান বজায় রাখার ইঙ্গিত দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন