প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে, যার প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’।
দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভার আয়োজন করে জেলা প্রশাসন ও টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক)।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাউছার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. শাহাদাৎ হোসেন।
মুল প্রবন্ধ উপস্থাপন করেন সনাক সদস্য এবং ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বজলুর রশিদ। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদ, ঝালকাঠি পুলিশ সুপারের প্রতিনিধি শাখাওয়াত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহিনুল ইসলাম মজুমদার, এবং টিআইবির এরিয়া ম্যানেজার মিজানুর রহমানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও সনাক সদস্যরা।
সভায় জানানো হয়, টিআইবির পর্যবেক্ষণে ঝালকাঠির ৬৭টি সরকারি ওয়েব পোর্টালের মধ্যে মাত্র ১০টিতে শতভাগ তথ্য হালনাগাদ পাওয়া গেছে, এবং ৩টিতে কোনো তথ্যই পাওয়া যায়নি। নোটিশ বোর্ড, খবর, কর্মকর্তা-কর্মচারী, সেবা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্যসহ বিভিন্ন ক্ষেত্রে হালনাগাদের ঘাটতি রয়েছে, বিশেষ করে নোটিশ ও খবর অংশের ব্যবহার তুলনামূলকভাবে কম।
সভায় তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য পাওয়ার প্রক্রিয়া, নাগরিকের অধিকার এবং সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েও আলোচনা করা হয়। এ সময় তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন সরকারি ওয়েব পোর্টালে তথ্য নিয়মিত হালনাগাদ ও নাগরিকদের জন্য সহজে তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন