প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান উল্লেখ করেছেন যে, ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ গ্রহণ করে একটি গোষ্ঠী ক্ষমতার অপব্যবহার এবং মিথ্যাচার করছে। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা হলরুমে দুস্থ-অসহায় ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ, সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, বিএনপি একটি জবাবদিহিমূলক সরকারে বিশ্বাস করে, এবং তাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে এদেশে সরকার গঠন করেছে। তিনি উল্লেখ করেন, "কোনো ভুয়া ভোটে নয়।"
তিনি বলেন, দেশের কিছু লোক মিথ্যা এবং ধোঁকাবাজির আশ্রয় নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকের সুযোগ নিয়ে মিথ্যাচার করবে, তা হতে দেওয়া যাবে না। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, বরং আইনের রাজনীতি করে। যারা আইনকে অপব্যবহার করবে, তারা আইনের হাত থেকে ছাড় পাবে না।
অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাহসহ বিভিন্ন নেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন