প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিনয়ের ব্যস্ততার মাঝে ভ্রমণকে সময় কাটানোর একটি উপায় হিসেবে বেছে নিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নতুন শহর, ঐতিহাসিক স্থাপনা অথবা প্রকৃতির সৌন্দর্য—তিনি সবকিছুই নিজের মতো করে উপভোগ করেন। সম্প্রতি ফারিণের ভ্রমণের গন্তব্য ছিল ফ্রান্সের রাজধানী প্যারিস।
প্যারিসের বিখ্যাত পালে গার্নিয়ে অপেরা হাউসের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেত্রী। উনিশ শতকে নির্মিত এই স্থাপনাটি শহরের অন্যতম পরিচিত দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। ছবিতে কালো পোশাকে হাস্যোজ্জ্বল ফারিণকে দেখা যাচ্ছে। পেছনে ঐতিহাসিক স্থাপনা ও নীল আকাশের দৃশ্য—সব মিলিয়ে ছবিটি প্যারিসের নান্দনিক পরিবেশকে ফুটিয়ে তুলেছে। তবে ছবির পাশাপাশি ফারিণের ক্যাপশনও অনুসারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
প্যারিস ভ্রমণের সময় জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে তার উপলব্ধির কথা জানিয়েছেন তিনি। ক্যাপশনে ফারিণ লেখেন, ‘এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই—না মানুষ, না সম্পত্তি এমনকি মুহূর্তও না। আমরা কেবল মাধ্যম, যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।’
ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা তাসনিয়া ফারিণ বর্তমানে বড় পর্দাতেও নিয়মিত কাজ করছেন। গত বছর অভিনেতা শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ফারিণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন