প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি মৌসুমে প্রথমবারের মতো আল নাসরের মূল একাদশে নাম উঠেছিল তার। কিন্তু ম্যাচের আসল রোমাঞ্চ এবং রূপকথার মোড় ঘোড়ানো গল্পটি ক্রিস্টিয়ানো রোনালদোকে ডাগআউটে বসে দেখতে হলো! আল ইত্তিফাকের বিরুদ্ধে ৩-২ গোলের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে আল নাসর, যদিও তারা দুই গোলে পিছিয়ে পড়ে এবং এক খেলোয়াড় কম নিয়ে খেলেছে।
ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর আল নাসর কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু সাহসী সিদ্ধান্ত নিয়ে রোনালদোকে মাঠ থেকে তুলে নেন। ড্রেসিংরুমে ফেরার সময় ৪১ বছর বয়সী এই মহাতারকার মুখাবয়বে কোচের সিদ্ধান্তে অসন্তোষের স্পষ্ট ছাপ ছিল। তবে ডাগআউটে বসে তার জন্য যে আরও বড় নাটক অপেক্ষা করছিল, তা হয়তো তিনি ভাবতেও পারেননি সিআর সেভেন।
ম্যাচের মাত্র ১২ মিনিটে আল ইত্তিফাক স্ট্রাইকার মুসা দেম্বেলেকে ফাউল করার কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল নাসর গোলকিপার বেন্তো।
১০ জনের দলে পরিণত হওয়া আল নাসরের ওপর সেই সুযোগ পুরোপুরি কাজে লাগায় আল ইত্তিফাক। তারা ৩১ মিনিট এবং প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দুটি গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
দলের যখন গোলের খুব প্রয়োজন, তখন সর্বকালের অন্যতম সেরা গোলমেশিনকে তুলে নেওয়া প্রথম দর্শনে অদ্ভুত মনে হওয়াই স্বাভাবিক। তবে পোস্তেকোগলু বাস্তবতার পথে হেঁটেছেন।
প্রথমার্ধে রোনালদোকে অচেনা লাগছিল—পুরো অর্ধে তিনি মাত্র সাতবার বল স্পর্শ করেন এবং দুটি শট নেন, যার একটি ছিল লক্ষ্যে। পাঁচটি পাসের মধ্যে দুটিই ভুল ছিল! দলের যখন অবস্থা খারাপ, তখন মাঠে তার নিষ্ক্রিয়তা কাল হয়ে দাঁড়ায়।
রোনালদো মাঠ ছাড়ার পরই যেন আল নাসরের রূপ পরিবর্তিত হতে শুরু করে! ৭৪ মিনিটে সাদিও মানের গোলে দলটি ঘুরে দাঁড়ানোর সংকেত দেয়। এর মাত্র তিন মিনিট পর আবদুল্লাহ আল আমারি লক্ষ্যভেদ করে ২-২ ব্যবধানে ম্যাচে সমতায় ফেরে ১০ জনের আল নাসর।
নাটকের শেষ অঙ্কে যোগ করা সময়ে মানের দ্বিতীয় গোল! দাম্মামে রাতের আঁধারে আল ইত্তিফাককে স্তব্ধ করে দিয়ে ৩-২ গোলের মহানাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদির ক্লাবটি।
এই জয়ে লিগের টানা তিন ম্যাচে শেষ হাসি হেসে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল পোস্তেকোগলুর শিষ্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন