প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, বিএনপি সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন না।
তিনি রোববার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের বিরুদ্ধে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন।
নাহিদ অভিযোগ করেন যে, নিয়োগপ্রাপ্ত সিটি করপোরেশনের প্রশাসকরা সরকারের অর্থ ব্যবহার করে নিজেদের প্রচারণা চালাচ্ছেন।
এনসিপির নাহিদ ইসলাম মন্তব্য করেন যে, সরকার ভারতের সাথে গোপনে আঁতাত করে পাহাড়ে অশান্তি সৃষ্টি করার চক্রান্ত করছে। তিনি বলেন, আওয়ামী লীগের সাথে আঁতাতের মাধ্যমে বিএনপি নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনতে চায়।
একই অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন আগামী ৩০ অক্টোবর গণবিক্ষোভে সকলকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, পাশের দেশে অর্ধেক দামে এলপিজি গ্যাস পাওয়া গেলেও আমাদের দেশে কেন তা সম্ভব হচ্ছে না? সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখাতে ব্যর্থ হচ্ছে।
নাহিদ ইসলাম জানান, বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে টালবাহানা শুরু করেছে। তিনি বলেন, এনসিপি ঐকমত্য কমিশনে নতুন ফর্মূলা দিয়েছিল। তবে স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকার করার বিষয়ে ভাবছে বিএনপি। তিনি প্রশ্ন রাখেন, এটি কীভাবে নির্দলীয় হতে পারে?
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন