প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক ফরোয়ার্ড পেদ্রো রদ্রিগেজ তাঁর ২০ বছরের সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছেন। দুই দশকের উজ্জ্বল ক্যারিয়ারে তিনি ২৫টি বড় শিরোপা অর্জন করেছেন।
৩৯ বছর বয়সে বুধবার তিনি অবসরের সিদ্ধান্ত নেন।
গত জুলাইয়ে লাৎসিওর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর তিনি ফ্রি এজেন্ট হিসেবে ছিলেন। ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন দলের একটি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পেদ্রো নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালে প্রথম একাদশে খেলেছিলেন। ইউরো ২০১২ জয়ে তাঁর অবদানও ছিল উল্লেখযোগ্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, “আমি মনে করি সময় এসেছে। নতুন অধ্যায় শুরু করার সময়। আমি গর্বিত যে স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং যারা পাশে ছিল তাদের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ ফুটবল, আমাকে এত সুখী করার জন্য।”
২০০৮ সালে বার্সেলোনার প্রথম দলে সুযোগ পান পেদ্রো এবং পেপ গুয়ার্দিওলার অধীনে তিনি সাফল্যের শীর্ষে পৌঁছান। কাতালান ক্লাবের হয়ে তিনি ২০টি বড় শিরোপা জিতেছেন। ২০১১ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে পরাজিত করার ম্যাচে তিনি গোল করেছিলেন।
২০১৫ সালে চেলসিতে যোগ দেওয়ার পর দ্বিতীয় মৌসুমেই প্রিমিয়ার লিগ শিরোপা অর্জন করেন। এরপর এক মৌসুম এএস রোমায় কাটিয়ে তিনি লাৎসিওতে যোগ দেন এবং ক্যারিয়ারের শেষ পাঁচ বছর সেখানে কাটান।
ক্লাব পর্যায়ে মোট ৭৯৪ ম্যাচে অংশ নিয়ে পেদ্রো ১৯৭ গোল করেছেন। জাতীয় দলের হয়ে তিনি ৬৫ ম্যাচে ১৭ গোল করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন