প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ৯ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন।
স্থানীয় সময় শনিবার (১৮ জুলাই) রাশিয়ার তামবভের কোটভস্কে অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের একটি গুদামে ভয়াবহ হামলা চালায় ইউক্রেন। একইসঙ্গে, মস্কোর ইলেক্ট্রোস্তালে একই প্রতিষ্ঠানের আরেকটি গুদামে হামলা চালায় জেলেনস্কি বাহিনী। হামলায় বেশ কয়েকজন কর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকেই।
একই দিন বেলগোরোদ অঞ্চলেও ড্রোন হামলা চালানো হয়। নোগিনস্কে একটি তেল ডিপোতেও আগুন ধরিয়ে দেওয়া হয়, যার কারণে কাছের একটি মাতৃসদন ও আবাসিক ভবন থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এক রাতেই ১৯টি অঞ্চলের আকাশে, পাশাপাশি ক্রিমিয়া, আজভ সাগর ও কৃষ্ণসাগর এলাকায় মোট ৩৭৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলার লক্ষ্য ছিল রাশিয়ার ড্রোন উৎপাদন ও সামরিক সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত দুটি বড় লজিস্টিক কেন্দ্র। তাঁর দাবি হলো, মস্কো ও তামবভ অঞ্চলের এসব স্থাপনা থেকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত যন্ত্রাংশ এবং নেভিগেশন সরঞ্জাম সরবরাহ করা হতো। এ ছাড়া, একটি তেল স্থাপনা এবং কৃষ্ণসাগর, আজভ সাগর ও অধিকৃত ক্রিমিয়ার কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে সফল হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে কিয়েভ।
এদিকে, রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ দাবি করেছেন, দোনেৎস্ক অঞ্চলের কৌশলগত শহর ক্রাসনি লিমানের ইউক্রেনীয় বাহিনীর সংগঠিত প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। শহরটি দখলের শেষ পর্যায়ের অভিযানে রয়েছে রুশ বাহিনী, যা কনস্তানতিনিভকা অঞ্চলের নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি করেছে এবং স্লোভিয়ানস্ক-ক্রামাতোরস্ক অভিমুখে অগ্রসর হওয়ার কথাও তিনি জানান।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের বন্দর, প্রতিরক্ষা শিল্প, গোলাবারুদ গুদাম, ড্রোন উৎপাদন কেন্দ্র, জ্বালানি অবকাঠামো ও সেনা অবস্থান লক্ষ্য করে গত এক সপ্তাহে ১৯টি সমন্বিত হামলা চালানো হয়েছে। এর পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ড্রোন ব্যবহার করে কৃষ্ণসাগরে ইউক্রেনের সামরিক কাজে ব্যবহৃত একাধিক কার্গো জাহাজে হামলার দাবিও জানিয়েছে মস্কো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন