০৪:০০ পি.এম
সাম্প্রতিক উত্তেজনা ও উসকানির বিষয়ে আলোচনা করতে গিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ গালি দিলে সেই গালির জবাব দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। প্রতিবাদ করার সময় বুঝে শুনে পরদিন করা যাবে, তবে হামলা করা যাবে না। যদি হামলার রাজনীতি অব্যাহত থাকে, তাহলে তা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি হবে।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও ইউট্যাব আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এটি উল্লেখ করেছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে কিছু জায়গায় এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে, যাতে শিক্ষার্থী বা রাজনৈতিক কর্মীরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। তিনি এই ধরনের ‘ফাঁদে’ পা না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই
তিনি আরও বলেন, গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে মতপ্রকাশ, সমালোচনা ও প্রতিবাদের সুযোগ থাকার গুরুত্ব রয়েছে। তবে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করা বা সহিংসতার সঙ্গে জড়ানো যাবে না। সহনশীলতা ও গণতান্ত্রিক আচণের মাধ্যমে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়া প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লিতে অবস্থান করে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, তার দায় ভারত এড়াতে পারে না।
তিনি বলেন, বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলে তা পারস্পরিক মর্যাদা, সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতে এগিয়ে নিতে হবে। হাসিনাকে ভারতে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া এবং বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুটো বিষয় একসাথে চলতে পারে না।
আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন