প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে ১৩ বছর বয়সী আনিসা আক্তার নামে এক কিশোরীর মৃত্যু ঘটে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আনিসা, আনোয়ার হোসেনের কন্যা। তার বাবা কক্সবাজারে একটি হোটেলে কর্মরত আছেন। আনিসা কক্সবাজারের একটি মাদরাসায় পড়াশোনা করত, এমনটি জানান তার ফুপু পারভীন আক্তার।
পারভীন আক্তার বলেন, তার মা অসুস্থ থাকায় তিনি কক্সবাজার থেকে দুই দিন আগে হরিরামপুরের সট্টিতে আসেন। আজ সকালে আনিসা হাঁটতে হাঁটতে সট্টি নতুন ব্রিজ কুমপাড়ে পৌঁছালে অজানা কারণে পানিতে পড়ে যায়। তার সঙ্গে থাকা ছোট শিশু বাড়িতে গিয়ে জানায় যে আনিসা পানিতে ডুবে গেছে। তবে কী কারণে বা কীভাবে এই দুর্ঘটনা ঘটে, সে বিষয়ে কেউ কিছু বলতে পারেননি।
নিহতের চাচা জাহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনিসাকে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা প্রীতম দে জানান, আনিসাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন, উপজেলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন