প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের কারণে দুই বিভাগের ২৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যৌন হয়রানির অভিযোগে আরো এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এদের মধ্যে সানি নেহালি ও সানাউল করিমকে দুই বছরের জন্য এবং শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান, মেহেদী হাসান ও মাহাথির জিসানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
এছাড়া, লোকপ্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে মারধর ও টাকা দাবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৯ শিক্ষার্থীকে শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।
এই ৯ জনের মধ্যে আল নাজিব মাহি, কাইয়ুম মোস্তফা, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তারিক জামান রাজ ও মোফাজ্জল হোসেন বরকতকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। অপরদিকে, মুজাহেদুল ইসলাম মিম, সায়েম হাফিজ সিয়াম, আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় বিভাগের আরো চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।
অন্যদিকে, যৌন হয়রানির দায়ে ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল করিমকে মাস্টার্স পর্যায়ে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন