প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের অভিনয়জীবনের পাশাপাশি সম্প্রতি তার ব্যক্তিগত জীবনের একটি তিক্ত অভিজ্ঞতা আলোচনায় এসেছে। নতুন সিনেমা ‘পূজা মেরি জান’ মুক্তির পর, অভিনেত্রী একটি ঘটনার কথা তুলে ধরেন, যা একসময় তাকে মানসিকভাবে আঘাত করেছিল।
জি ফাইভে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে ভালোবাসা, প্রত্যাখ্যান এবং ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ম্রুণাল সিনেমার গল্পের সঙ্গে তার জীবনের একটি ঘটনার মিল খুঁজে পেয়েছেন। এই কারণেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অতীতের সেই অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।
ম্রুণাল জানান, তার দুই ঘনিষ্ঠ বন্ধু একসময় তাকে পছন্দ করতেন। তবে অভিনেত্রী প্রেমের প্রস্তাবে রাজি হননি। তিনি স্পষ্টভাবে তাদের প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু তার এই সিদ্ধান্ত সহজে মেনে নিতে পারেননি বন্ধুরা। বরং, এরপর তারা ম্রুণালের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ২৫ থেকে ২৬ বছর বয়সে তিনি বিষয়টি নিয়ে তাদের মুখোমুখি হয়েছিলেন। তখন ওই দুই বন্ধু স্বীকার করেন, তারা বুঝতে পারেননি যে তাদের আচরণ মৃণালকে বুলিং বা মানসিকভাবে হেনস্তা করার শামিল ছিল। প্রায় ১২ বছর পর, তারা অভিনেত্রীর কাছে ক্ষমাও চান।
ম্রুণাল অভিনীত ‘পূজা মেরি জান’ সিনেমায়ও প্রত্যাখ্যানের পরিণতি এবং একজন নারীর নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তুলে ধরা হয়েছে। সিনেমায়, পূজা ডোগরা নামের চরিত্রে অভিনয় করেছেন ম্রুণাল। তার দীর্ঘদিনের প্রেমিক অনিক বিয়ের প্রস্তাব দিলে, পূজা তা প্রত্যাখ্যান করেন। এরপর অনিকের চরম সিদ্ধান্তের কারণে পূজাকে সামাজিকভাবে নানা অপমান ও কটূক্তির মুখোমুখি হতে হয়। পরিস্থিতি সামাল দিতে, শেষ পর্যন্ত আইনজীবীর সহায়তা নিতে হয় তাকে।
সিনেমাটিতে ম্রুণালের পাশাপাশি অভিনয় করেছেন বিক্রম সিং চৌহান ও হুমা কুরেশি। গল্পের মাধ্যমে ভালোবাসার নামে কাউকে নিজের সিদ্ধান্তে বাধ্য করা কিংবা প্রত্যাখ্যানের কারণে তাকে দোষারোপ করার প্রবণতাও তুলে ধরা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন