প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের আগৈলঝাড়ায় বিবাহের অনুষ্ঠানে হাজির হয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহম্মেদ বাল্যবিবাহ বন্ধ করেছেন। গতকাল বুধবার, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে বিবাহ কার্যক্রম বন্ধ করে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের মনির আকনের একমাত্র কন্যা লিজা আক্তার (১৪)-এর সঙ্গে একই উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের সৌদি প্রবাসী রাজন মীরের বিবাহের আয়োজন চলছিল। উল্লেখ্য, লিজা আক্তার গোসল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিবাহের পর কনের চাচা মানিক আকন ও এনায়েত আকনের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে। এই মুচলেকায় তারা অঙ্গীকার করেছেন, লিজা আক্তারের আইনগত বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তার বিয়ে দেওয়া হবে না।
এছাড়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্দেশ দেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতি রবিবার লিজা আক্তারকে নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হতে হবে।
বাল্যবিবাহ প্রতিরোধে ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন