প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার একটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রযুক্তিগত কোনো বিঘ্ন যেন এই ম্যাচ পরিচালনায় সমস্যা সৃষ্টি না করে, সে লক্ষ্যে নতুন ব্যবস্থা গ্রহণ করেছে ফিফা। মূল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পাশাপাশি, এই ম্যাচে প্রথমবারের মতো একজন ব্যাকআপ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (এভিএআর) থাকবেন। তিনি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় বোস্টনে এই হাইভোল্টেজ সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে যে, ফিফার ভিএআর প্রোটোকল অনুযায়ী, ব্যাকআপ ভিএআর হিসেবে দায়িত্ব পালন করবেন উরুগুয়ের রেফারি লিওদান গঞ্জালেস। যদি তিনি দায়িত্ব পালনে অক্ষম হন, তবে বিকল্প হিসেবে ব্যবস্থা নেওয়া হয়েছে নিকারাগুয়ার তাতিয়ানা গুজম্যানের।
বর্তমানে বিশ্বকাপে সব ভিএআর কার্যক্রম পরিচালিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ডালাসে অবস্থিত ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টার (আইবিসি) থেকে। যেকোনো কারণে যদি ওই কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় অথবা প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়, তাহলে ব্যাকআপ ভিএআর সঙ্গে সঙ্গে দায়িত্ব গ্রহণ করে মাঠের রেফারিকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবেন।
ফিফার নিয়ম অনুযায়ী, ভিএআর ব্যবস্থায় যদি কোনো সমস্যা দেখা দেয়, তবে ম্যাচ বন্ধ রাখা যাবে না। তবে আধুনিক ফুটবলে ভিএআর ছাড়া গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই সম্ভাব্য প্রযুক্তিগত জটিলতা মোকাবিলার জন্য প্রথমবারের মতো এই বিকল্প ব্যবস্থা চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
এদিকে, ম্যাচটির রেফারিং প্যানেল নিয়েও আলোচনা চলছে। কারণ মাঠের রেফারি, দুই সহকারী রেফারি এবং ভিএআরের দায়িত্বে থাকা কর্মকর্তারা সবাই আর্জেন্টিনার। প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাকুন্দো তেল্লো। তার সহকারী থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গাব্রিয়েল চাদে। ভিএআরের দায়িত্বে থাকবেন দারিও হেরেইরা ও ক্রিস্তিয়ান নাভারো, আর পুরো ভিএআর কার্যক্রম তদারকি করবেন হার্নান মাস্ত্রানজেলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন