প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আমিরাতের আইন অনুযায়ী বেনজীর আহমেদের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলমান রয়েছে। তবে অভিযুক্ত আসামি সেখানে জামিন পেয়ে থাকতে পারেন, এই বিষয়ে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রবিবার (২ আগস্ট) বিকেলে একটি অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।
এছাড়া, বাংলাদেশ মাইগ্রেশন কমপ্যাক্ট টাস্কফোর্সের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বেনজীরের বিষয়ে আমিরাতের সঙ্গে কাগজপত্র আদান-প্রদান করা হয়েছে।’
আমিরাত সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার বিষয়ে আরো তথ্য জানতে চাওয়া হয়েছে। অভিযুক্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম নিশ্চিত করার কথা বলেছেন তিনি।
সার্জিও গরের সফর সফল হয়েছে বলেও প্রতিমন্ত্রী মন্তব্য করেন, ‘আমেরিকা বাংলাদেশের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক গড়তে চায়। শিগগিরই আমেরিকার একটি বিনিয়োগ প্রতিনিধিদল আসবে। তারা প্রযুক্তি, কৃষি ও গার্মেন্টসসহ কিছু খাতে বিনিয়োগ করতে আগ্রহী।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন