প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মো. রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, জামায়াতের ঘোষিত লংমার্চের ফলে রাস্তাঘাট বন্ধ থাকায় এবং ১ লাখ লিটার তেল অপচয় হওয়ার কারণে জনভোগান্তি ও জ্বালানি সংকট আরও বৃদ্ধি পাচ্ছে।
তিনি শনিবার নিজের ভেরিফায়েড
-এ একটি পোস্টের মাধ্যমে এ কথা জানান। রাশেদ খাঁন লেখেন, বিরোধীদলের নেতাদের মুখে হতাশার ছাপ দেখা যাচ্ছে। জামায়াতের লংমার্চে দলের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের কোন আগ্রহ বা অংশগ্রহণ নেই। তারা ধারণা করেছিল রাস্তার দুই ধারে জনতার ঢল নামবে, কিন্তু জামায়াতের আমিরের গাড়ি জনতার উপচেপড়া ভিড়ে যেতে পারবে না। তবে লংমার্চে এত দেশি-বিদেশি বিনিয়োগ সত্ত্বেও সাধারণ মানুষকে আকৃষ্ট করতে পারেনি জামায়াত নেতৃত্বাধীন ৯ দলীয় জোট, যেখানে ২টি দল জামায়াত জোট ছেড়ে গেছে।
তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষ বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে যথেষ্ট অবগত। ৬ মাসের সরকারের ওপর ১৮-২০ বছরের সমস্যা, সংকট ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা মূর্খতার শামিল। তিনি বলেন, সরকার স্বাক্ষরিত জুলাই জাতীয় সংসদ (সনদ) বাস্তবায়নের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাশেদ খাঁন আরও লেখেন, বিরোধীদলের ৬ দফায় জনগণের কোন আগ্রহ নেই। বরং রাস্তাঘাট বন্ধ রাখার ফলে এবং ১ লাখ লিটার তেল অপচয় করার কারণে জনভোগান্তি ও জ্বালানি সংকট আরও বাড়ছে। তিনি উল্লেখ করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। জামায়াতের লংমার্চের কারণে এই গাড়িগুলো চলাচল বন্ধ রয়েছে।
শেষে তিনি লেখেন, এতে রাষ্ট্রের কোটি কোটি টাকার লোকসান হবে। জামায়াত সম্পূর্ণ দলীয় স্বার্থে এবং মিথ্যাচার ও প্রতারণাকে পুঁজি করে জনগণের ওপর একপ্রকার জোরপূর্বক লংমার্চ নামক আন্দোলন চাপিয়ে দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন