ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪ জন


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪ জন

রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এই গ্রেপ্তার ও আলামত এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪০ জন, লালবাগে ৫০ জন, ওয়ারীতে ৫২ জন, মতিঝিলে ৪৭ জন, তেজগাঁওয়ে ৬৩ জন, মিরপুরে ১০৩ জন, গুলশানে ৪৮ জন, উত্তরায় ৫৩ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: কিশোরীকে হাত ধরে টেনে বিছানার লেপের নিচে নিয়ে গেলেন ইমাম, অতঃপর আটক

অভিযান চলাকালে ২টি হাতবোমা, ৮টি ছুরি, ২টি চাপাতি, ১টি রামদা, ১টি অটোরিকশা, ১১১টি মোবাইল ফোন, ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা, ৫ বোতল দেশি মদ এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

মাঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
 

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে কোর্ট পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আদালত প্রাঙ্গনের সামনে পুলিশকে লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে মঠবাড়িয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের ফটকের সামনে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে প্রথম ককটেলটি বিস্ফোরিত হলেও দ্বিতীয়টি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে। বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায় নি।
 
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালত চত্বরের সামনের সড়ক থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচি পালনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মীরসরাইয়ে জোরারগঞ্জ থানার ওসিকে অজ্ঞাত নম্বর থেকে প্রাণনাশের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


মীরসরাইয়ে জোরারগঞ্জ থানার ওসিকে অজ্ঞাত নম্বর থেকে প্রাণনাশের হুমকি

চট্টগ্রামের মীরসরাইয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে অজ্ঞাত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশ ও পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যাতে তিনি নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়েছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর (০১৩২০-১০৭৫৭৪)-এর হোয়াটসঅ্যাপে ‘+২৭৭৩৬৩৫৬৪২৩’ নম্বর থেকে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে।

এই বার্তাগুলোতে ইংরেজি ও বাংলায় বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। ইংরেজিতে লেখা হয়েছে, ‘How are you’, ‘We are worry about your family’ এবং ‘If u keep on doing what you did we will take action very soon’। বাংলায় বার্তায় উল্লেখ করা হয়েছে, ‘পরিবার শেষ করে দেবো, বংশ শেষ করে দেবো’, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’ এছাড়া ওসিকে গ্রেপ্তার কার্যক্রম থেকে বিরত থাকতে হুমকি দিয়ে নিজের জীবন ও থানার নিরাপত্তা নিয়ে চিন্তা করার কথা বলা হয়েছে। অন্যথায় রক্ষা নেই এবং কাফনের কাপড় প্রস্তুত রাখার মতো ভয়াবহ হুমকিও দেওয়া হয়েছে।

এ ঘটনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে গত ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯০৪) করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হুমকি দেওয়া নম্বরটির পরিচয় শনাক্ত করা এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

​জোরারগঞ্জে ২৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

​প্রতিবেদক সাকিব চৌধুরী

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


​জোরারগঞ্জে ২৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের জোরারগঞ্জে অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. ফারুক হোসেন (৩৩)।
পুলিশ জানায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই (নি.) মো. আকরামুল হকসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর খালপাড় এলাকার ‘জাহেদ স্টোর এন্ড ভাতঘর’-এর সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ফারুক হোসেনের হেফাজত থেকে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো. ফারুক হোসেন খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি থানার ৪ নম্বর মাইচছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুনছড়ি (বাহারটিলা) এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তার মায়ের নাম পেয়ারা বেগম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় জোরারগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৩০, তারিখ: ১৯/১১/২০২৬)। মামলাটির তদন্তভার এসআই (নি.) মো. সাদ্দাম হোসেনকে দেওয়া হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি আলী হোসেন ফকির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি আলী হোসেন ফকির

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনের উদ্দেশ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির গোপালগঞ্জে গেছেন। তিনি শুক্রবার (২০ নভেম্বর) সকালে সেখানে পৌঁছান।

আইজিপির সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

এই সফরের সময় তিন বাহিনীর প্রধানরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। তাঁরা স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন।

এছাড়া, জেলা পুলিশের উদ্যোগে একটি বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করার পরিকল্পনাও রয়েছে তাঁদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%