০৫:৩৮ পি.এম
ফাহিমা হত্যার বিচার ১৫ দিনের মধ্যে দাবি করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সরকারের কাছে সুষ্ঠু বিচারের প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, "১৫ দিনের মধ্যে বিচার হতে হবে।"
আজ মঙ্গলবার সিলেটে সোনাতলায় ঘটে যাওয়া ফাহিমার অপহরণ, ধর্ষণচেষ্টা ও নৃশংস হত্যাকাণ্ডের স্থান ফাহিমার অভিভাবকদের সঙ্গে সাক্ষাতে গিয়ে তিনি এই দাবি জানান।
ডা. শফিকুর রহমান মন্তব্য করেন, "শিশু ফাহিমার ওপর সংঘটিত এই নৃশংস ঘটনা পুরো জাতিকে ব্যথিত করেছে।" তিনি বলেন, বিচারহীনতা এবং বিলম্বিত বিচারের কারণে এই ধরনের ঘটনা বারবার সংঘটিত হচ্ছে।
আরও পড়ুন: লাহোর বায়ুদূষণে শীর্ষে, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
তিনি আবারও বলেন, "ফাহিমার বিচার ১৫ দিনের মধ্যে সম্পন্ন করে অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।"
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সাক্ষাৎকালে জামায়াত আমির ফাহিমার মা-বাবার সঙ্গে কথা বলেন এবং তাদের সমবেদনা জানান। তিনি তাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আশ্বাসও দেন।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এবং সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসনে ন্যস্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন