০২:৫৫ পি.এম
আওয়ামী লীগ সরকারের তৈরি করে চলা ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে রাজধানীর রমনার অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ৪২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, ক্ষমতায় আসার আগেই রাষ্ট্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছে সরকার।
আরও পড়ুন: অর্থ বিভাগের সাময়িক বরখাস্ত কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
তিনি দেশের নাগরিকদের উদ্যোক্তা মনোভাব কাজে লাগিয়ে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপরও গুরুত্বারোপ করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরা।
এ সময় বক্তারা গ্রাহকসেবা, প্রযুক্তিনির্ভর বিমা কার্যক্রম এবং দেশের এই খাতের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন: ফতুল্লায় পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন